Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তায় হুমকি: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার ওপর মারাত্মক প্রভাব ফেলছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মারিস সাঙ্গিয়াম্পংসারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ মন্তব্য করেন।



ব্যাংককের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, থাই পররাষ্ট্রমন্ত্রীর উদ্যোগে আয়োজিত মিয়ানমার বিষয়ক অনানুষ্ঠানিক পরামর্শ সভার সাইডলাইনে দুই নেতার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপদেষ্টা তৌহিদ হোসেন আসিয়ান দেশগুলোকে রোহিঙ্গাদের শেষ প্রত্যাবাসনের সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার ওপর মারাত্মক প্রভাব ফেলছে এবং এটি দীর্ঘায়িত হলে সংকট আরও ঘনীভূত হবে।”

থাই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের গঠনমূলক অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উভয় নেতা অকপট ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে এ ধরনের সংলাপের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বৈঠকে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য এবং যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। উভয় নেতা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ বাড়ানোর জন্য মিয়ানমারে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

থাই পররাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বন্দরের সঙ্গে উপকূলীয় শিপিং ব্যবস্থা চালুর জন্য বাংলাদেশের সমর্থন কামনা করেন। পাশাপাশি উভয়ে ভিসা সহজীকরণ নিয়ে আলোচনা করেন এবং জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডে ই-ভিসা চালু করার বিষয়ে মতামত দেন।

রোহিঙ্গা সংকট সমাধানে আঞ্চলিক সংহতি ও কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করে দুই নেতা ভবিষ্যতে আরও নিবিড় সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ